• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

সবুজ-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে ঢাবি শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ঢাবি শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। ছবি: দেশ টিভি
ঢাবি শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। ছবি: দেশ টিভি

সবুজ-সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়ে হাকিম চত্বর, কলাঅনুষদ ভবন, ক্যাম্পাস শ্যাডো, বিজনেস ফ্যাকাল্টি, মল চত্বর, রেজিস্ট্রার বিল্ডিং এলাকা ও ভিসি চত্বর হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ চত্বরে এসে শেষ করা হয়।

ছাত্রনেতা প্রিন্সের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, শক্তি ও পানি সাশ্রয় এবং সামাজিক শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা এসব লিফলেটে, ‘আমাদের বাংলাদেশ, আমরাই গড়বো’-এই প্রত্যয়ে দৈনন্দিন জীবনের ছোট-ছোট অভ্যাসের মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

লিফলেটে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, শনিবার বা সপ্তাহে অন্তত একদিন নিজের বসবাসের আশপাশ পরিচ্ছন্ন করা, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি বাসা-বাড়ির বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ ও ব্যবস্থাপনার কথাও উল্লেখ করা হয়েছে।

বৃক্ষরোপণ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণে প্রতিটি পরিবারকে অন্তত একটি করে বৃক্ষরোপণ, রাস্তার ধারে, মাদ্রাসা-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও পতিত জমিতে বৃক্ষরোপণে অংশ নেওয়া, গাছ কাটার পরিবর্তে প্রয়োজন অনুযায়ী অন্তত দুটি গাছ রোপণ এবং পোষা প্রাণী-পাখিসহ অন্যান্য জীবের প্রতি সদয় হওয়া ও উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নদী-নালা, খাল-বিল ও জলাশয় দূষণমুক্ত রাখার বিষয়েও সচেতন করা হয়।

এ ছাড়া বিদ্যুৎ ও পানি সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে দিনের বেলা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা, সম্ভব হলে প্রাকৃতিক আলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় পানি অপচয় রোধ করার আহ্বান জানানো হয়েছে।

শৃঙ্খলা-সৌন্দর্য-স্বাভাবিকতা বজায় রাখতে ট্রাফিক সিগন্যাল মেনে চলা, প্রতিবেশীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, বিপদে-আপদে পাশে দাঁড়ানো, সরকারি ও সামাজিক সম্পদ রক্ষায় সচেতন থাকা এবং প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার আহ্বান জানানো হয়।

মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, ‌“আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত হবে এবং মানুষ পরিবেশ ও প্রাণ-প্রকৃতির প্রতি দায়িত্বশীল ও যত্নবান হবে। একটি সবুজ-সুন্দর বাংলাদেশ গড়তে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ-নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, পানি ও বিদ্যুৎ সাশ্রয়ের অভ্যাস গড়ে তুলতেই আমাদের এ উদ্যোগ। আমরা বিশ্বাস করি, ছোট-ছোট ভালো অভ্যাসের সম্মিলিত চর্চা-ই সকল নাগরিকের জন্য সবুজ-সুন্দর-পরিচ্ছন্ন ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে।”

আরও পড়ুন

শিক্ষকদের বেতন দ্রুত দেওয়া নিয়ে বড় সুখবর

এসএসসির খাতা দ্বিতীয়বার পুনঃনিরীক্ষণের সুযোগ আছে কি?

প্রাথমিকে পদোন্নতি-বদলি নিয়ে নতুন নীতিমালা আসছে

কর্মসূচির আয়োজক মিনহাজ আহমেদ প্রিন্সের বিতরণ করা লিফলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একটি বাণী-‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’ তুলে ধরে দেশের ও জনগণের জন্য নাগরিকদের সম্মিলিত প্রয়াসকে উৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা।

উক্ত কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখার বিভিন্ন পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী ও শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কেএম

  • প্রধানমন্ত্রী
  • তারেক রহমান
  • মন্ত্রিপরিষদ
  • ডিজিটাল হাজিরা
  • ছাত্রদল
  • ঢাবি
এ সম্পর্কিত আরও খবর
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই সবার আগে করতাম: প্রধানমন্ত্রী
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই সবার আগে করতাম: প্রধানমন্ত্রী
নতুন দায়িত্বে ২ মন্ত্রী
নতুন দায়িত্বে ২ মন্ত্রী
নিজ দপ্তরেই নতুন নজির প্রধানমন্ত্রীর
নিজ দপ্তরেই নতুন নজির প্রধানমন্ত্রীর
ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির
ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X